মানিকগঞ্জে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে আসামি গ্রেপ্তার

মানিকগঞ্জের সাটুরিয়ায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে অধির মনিদাস (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) দুপুরে তাকে আদালতে নেওয়া হয়। তার আগে, গতকাল রাতে তাকে এলাকা থেকে আটক করে পুলিশ। গ্রেপ্তার হওয়া অধির মনিদাস সাটুরিয়া উপজেলার দড়গ্রাম এলাকার বাসিন্দা। মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (১ জুন) দুপুর দুইটার দিকে শিশুটি গ্রামের মৃত জোরান চন্দ্র মনিদাসের পুকুরে গোসল করার জন্য যায়। গোসল করার সময় মাথায় শ্যাম্পু লাগানোর সময় অধির মনিদাস শিশুটির বুকে হাত দেয়। পরে তাকে বুকে চেপে ধরে ধর্ষণ চেষ্টা করেন। শিশুটি এ ঘটনা তার পরিবারকে জানালে তার বাবা সাটুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেন। সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, এ ঘটনায় শিশুটির বাবা একটি অভিযোগ দিলে অধির মনিদাসকে গ্রেপ্তার করা হয়। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দিয়ে আজ আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

Post a Comment

Previous Post Next Post