মানিকগঞ্জে হেরোইনসহ গ্রেফতার ২

মানিকগঞ্জে হেরোইনসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে সদর উপজেলার দাশড়া এলাকার চাঁন মিয়া লেন সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন গঙ্গাধরপট্টি এলাকার গাজী তাসফিকুল হুদা আবীর (৩৮) এবং দাশড়া বাজার টিনপট্টি এলাকার সেতু তালুকদার (৩৯)। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের তল্লাশি করা হয়। এ সময় গাজী তাসফিকুল হুদা আবীরের কাছ থেকে ২ গ্রাম এবং সেতু তালুকদারের কাছ থেকে ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) মানবেন্দ্র বালো বলেন, গ্রেফতার দুজনের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Post a Comment

Previous Post Next Post